শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

রাজউকের সাবেক চেয়ারম্যান ছিদ্দিকুরের বিরুদ্ধে দুদকের মামলা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৬ অপরাহ্ন

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান সরকারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম।

এজাহার সূত্রে জানা যায়, ছিদ্দিকুর রহমান রাজউকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে এবং পরবর্তী সময়ে সোশ্যাল ওয়েলফেয়ার এজেন্সির গুরুত্বপূর্ণ পদে থেকে ক্ষমতার অপব্যবহার করেন। এ সময় তিনি জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণভাবে ৩১ কোটি ২৯ লাখ ৯৬ হাজার টাকার বেশি মূল্যের সম্পদ অর্জন করেন। তার নামে খোলা ৫৭টি ব্যাংক হিসাবে ২০০১ থেকে ২০১৭ সালের মধ্যে ৮৮ কোটি ৮২ লাখ টাকার বেশি জমা হয় এবং প্রায় একই পরিমাণ অর্থ উত্তোলন করা হয়। মোট ১৭৭ কোটির বেশি টাকার এই লেনদেনকে দুদক অস্বাভাবিক ও সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর