শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জলবায়ু পরিবর্তনের ক্ষতি কাটিয়ে উঠতে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর কপ৩১ জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে নিউজ পোর্টালগুলোকে দায়িত্বশীল হওয়ার আহ্বান বৈশ্বিক জলবায়ু ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৫ জরুরি প্রস্তাব তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে অংশ নিলেন জুবাইদা রহমান জলবায়ু সহনশীল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তহবিলের ৫০ শতাংশ অভিযোজনে দেওয়ার আহ্বান অস্ট্রেলিয়ার কাছে বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইল বাংলাদেশ ঢাবির এস এম হলের ঐতিহ্য সংরক্ষণের আশ্বাস রাষ্ট্রপতির

ঢাকা জেলার আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ ২০২৬ সালের জন্য নবায়নের সময় নির্ধারণ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৪:৫০ অপরাহ্ন

ঢাকা জেলার (মহানগরীসহ) আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ গত ২ নভেম্বর, ২০২৫ থেকে ৩১ জানুয়ারি, ২০২৬ তারিখ পর্যন্ত ২০২৬ সালের জন্য নবায়ন করা হবে।

নবায়নকালে আগ্নেয়াস্ত্র গুলিবিহীন অবস্থায় সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করতে হবে। জাতীয় রাজস্ব বোর্ড ২০ আগস্ট ২০২৩ তারিখে ৫৯৪ নম্বর স্মারকে জারীকৃত উৎস কর কর্তন বা সংগ্রহ সংক্রান্ত অধিক্ষেত্র আদেশে আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন)-এর ধারা ৮-এর উপধারা ৪-এর ক্ষমতাবলে উৎসে কর কর্তন বা সংগ্রহ সংক্রান্ত অধিক্ষেত্র বিষয়ে আদেশ জারী করে।

লাইসেন্স নবায়নের জন্য প্রয়োজনীয় ফি ১৪২২১০২ নম্বর খাতে ও ফি এর ওপর ১৫ শতাংশ ভ্যাট ১১৪১১০১ নম্বর খাতে এবং ফি’র ওপর ১০ শতাংশ উৎস কর ১১১১১০১ (ব্যক্তি পর্যায়ে), ১১১২১০১ (কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠান পর্যায়ে) নম্বর খাতে অনলাইন চালানের মাধ্যমে বাংলাদেশের যেকোনো ব্যাংকে জমা দিয়ে চালানের কপি, টিন সার্টিফিকেট, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, লাইসেন্সের ফটোকপি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি মূল লাইসেন্সের সঙ্গে দাখিল করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়নে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ১০ জুলাই ২০২৫ তারিখে জারীকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০২৫ অনুযায়ী ২০২৬ সালের জন্য আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন ফি (নবায়ন এর সঙ্গে ১৫% হারে ভ্যাট ও ১০% হারে উৎসে কর প্রযোজ্য) নির্ধারণ করে।

ব্যক্তি পর্যায়ে পিস্তল ও রিভলবারের নির্ধারিত লাইসেন্স নবায়ন ফি ২০ হাজার টাকা এবং বন্দুক, শটগান ও রাইফেলের লাইসেন্স নবায়ন ফি ১০ হাজার টাকা। আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক পর্যায়ে লং ব্যারেলের (বন্দুক, শটগান ও রাইফেল) লাইসেন্স নবায়ন ফি ১০ হাজার টাকা এবং প্রতিষ্ঠান পর্যায়ে লং ব্যারেলের (বন্দুক, শটগান ও রাইফেল) লাইসেন্স নবায়ন ফি ২০ হাজার টাকা। ডিলিং ও অস্ত্র মেরামতকারী প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন ফি ১০ হাজার টাকা এবং সেফ কিপিংয়ের লাইসেন্স নবায়ন ফি ৬ হাজার টাকা।

ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর