রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন সোহেল তাজ, সঙ্গে ছিলেন বোন শারমিন আহমদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৬:১৬ অপরাহ্ন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সন্তান শারমিন আহমদ ও সোহেল তাজ।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের মধ্যে সাক্ষাৎ হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে সাক্ষাতের একটি ছবি যুক্ত করে এ  তথ্য জানিয়েছেন।

এমন এক সময়ে তাজউদ্দীন আহমদের সন্তানরা অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে দেখা করলেন, যখন কি না তাদের পিতার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে দলটি ক্ষমতাচ্যুত হলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাও ভারতে অবস্থান নিয়েছেন। তারপর থেকেই আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে রাজনীতির মাঠে নানা জল্পনা-কল্পনা রয়েছে।

নবম জাতীয় সংসদে শেখ হাসিনার সরকারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন সোহেল তাজ। তবে পূর্ণকালীন দায়িত্বে থাকতে পারেননি। করেছিলেন পদত্যাগ। তখন থেকেই শেখ পরিবারের সঙ্গে তার সম্পর্ক ভালো না যাওয়ার নানা ইঙ্গিত পাওয়া যায়।

আর তাজউদ্দীন আহমদের জ্যেষ্ঠ কন্যা শারমিন আহমদ নানা সময়ে শেখ পরিবারের সমালোচনা করেছেন। যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক ও গবেষক শারমিন আহমদ তার কয়েকটি বইয়ের মাধ্যমে দেশের মানুষের কাছে বেশ আলোচনায় আসেন। যার মধ্যে রয়েছে তাজউদ্দীন আহমদ : নেতা ও পিতা ৩ নভেম্বর জেল হত্যার পূর্বাপর

২০২৪ এর শেষ দিকে একটি সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আওয়ামী লীগ নেতৃত্বকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

এদিকে, আজ দুপুরে ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে সোহেল তাজ লিখেছেন, গতকাল গোপালগঞ্জে যে হামলা হয়েছে তার মূল উদ্দেশ্য ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই-অগাস্ট গণঅভুত্থানের (নাহিদ, সার্জিস, হাসনাত, জারা) নেতাদের হত্যার একটি হীন চেষ্টা। আমি আশ্চর্য হবো না যদি ডেভিল রানী নিজেই এর নির্দেশ দিয়ে থাকেন I


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর