বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে বিএনপির প্রতিনিধি দল যমুনায়

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন

আগামী জাতীয় সংসদ নির্বাচনের সুস্পস্ট রোডম্যাপসহ নানা বিষয়ে আলোচনা করতে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছে বিএনপির প্রতিনিধি দল।

আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে যমুনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির ৭ সদস্যের প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করেন।

মির্জা ফখরুল ছাড়া দলটির প্রতিনিধি দলে রয়েছেন ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের বিষয়ে গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে বিএনপির স্থায়ী কমিটির সভা হয়। সেখানে বৈঠকের আলোচ্যসূচি এবং নির্বাচনের সুনির্দিষ্ট সময়ের বিষয়ে স্পষ্ট ঘোষণার দাবি নিয়ে আলোচনা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকটিতে ভার্চুয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করেন।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর