বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

অসুস্থ সাংবাদিক মাসুদ কামাল, টেলিফোনে খোঁজ নিলেন তারেক রহমান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৯ জুন, ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন

রাজনৈতিক বিশ্লেষক ও দেশ বরেন্য সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল হাসপাতাল থেকে বাসায় ফেরার পর ফোন করে তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৮ জুন) সন্ধ্যায় তাদের মধ্যে ফোনে কথোপকথন হয়।

এ সময় সিনিয়র এই সাংবাদিকের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সুস্থতা কামনা করেন। পাশাপাশি দেশের চলমান রাজনীতি ও আগামীর ভাবনা নিয়েও দু’জনের মধ্যে কথা হয়।

এছাড়া মাসুদ কামালের সহধর্মিণী সাংবাদিক শাকিলা সুলতানা স্বাতীর সাথেও কথা বলেন তারেক রহমান।

উল্লেখ্য, সাংবাদিক মাসুদ কামাল ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা শেষে চিকিৎসকের পরামর্শে নিজ বাসায় বিশ্রামে রয়েছেন।

তারেক রহমান ও মাসুদ কামালের সঙ্গে যখন কথা হচ্ছিল, তখন উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি ও জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি জামিল হোসেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর