বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

রমজান উপলক্ষে বসুন্ধরা টয়লেট্রিজে ৪০ শতাংশ ছাড়; পন্য কিনতে ক্রেতাদের ভিড়

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১:৩১ পূর্বাহ্ন
বসুন্ধরা টয়লেট্রিজের পণ্য কিনতে ক্রেতাদের ভিড়

পবিত্র রমজান উপলক্ষে বসুন্ধরা টয়লেট্রিজের পণ্য বিশেষ ছাড়ে বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমে সব ধরনের টয়লেট্রিজ পণ্য প্রতি শুক্রবার মসজিদ ও বাজার এলাকায় ৪০ শতাংশ পর্যন্ত ছাড়ে কিনতে পারবেন ক্রেতারা।

শুক্রবার (১৪ মার্চ) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লকের বড় মসজিদের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বসুন্ধরা টয়লেট্রিজ কর্তৃপক্ষ জানায়, চলমান মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে পবিত্র রমজান মাসে সবার হাইজিন সুরক্ষার কথা চিন্তা করেই এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রাহকরা এ সময় নিত্যপ্রয়োজনীয় টয়লেট্রিজ পণ্যগুলো ৪০ শতাংশ পর্যন্ত ছাড়ে সংগ্রহ করতে পারবেন। যা তাদের দৈনন্দিন ব্যবহারের জন্য অত্যন্ত সুবিধাজনক হবে। এতে সংসারের বাড়তি ব্যয়ের মধ্য কিছুটা হলেও সাশ্রয় হবে। এ বিবেচনা থেকে বসুন্ধরা টয়লেট্রিজ বিশেষ ছাড়ে এসব পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে।

উদ্বোধনের পর পরই মসজিদে নামাজ পড়তে আসা বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বসুন্ধরা টয়লেট্রিজের এসব পণ্য কেনা শুরু করেন।

বসুন্ধরা টয়লেট্রিজ পণ্য সম্ভার থেকে সাবান ও ওয়াশিং পাউডার কিনেন পেশায় চাকরিজীবী হিমেল রহমান। তিনি বলেন, এসব পণ্য কম দামে বিক্রি হচ্ছে। আর তা ছাড়া এখান থেকে কিনলে ভালোটা পাওয়া যায়। রোজার মাসের প্রতি শুক্রবারে নাকি বসুন্ধরায় এসব পণ্য তুলনামূলক কম দামে বিক্রি করা হবে। এ জন্য আমি একটু বেশি করে সংগ্রহ করে রাখছি। প্রয়োজনে আগামী শুক্রবারও আসবো। এতে যে টাকা সাশ্রয় হবে, ঊর্ধ্বগতির বাজারে কিছুটা হলেও চাপ সামলানো সুবিধা হবে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর