বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

নারী কর্মীদের হেনস্তার অভিযোগে জামায়াতের বিক্ষোভে উত্তাল মিরপুর

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

জামায়াতে ইসলামীর নারী কর্মীদের হেনস্তা ও হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল রাজধানীর মিরপুর।

আজ বুধবার (২১ জানুয়ারি) সকালে এই বিক্ষোভ মিছিল করে দলটির নেতাকর্মীরা।

এদিন বারেক মোল্লা মোড় থেকে শুরু হওয়া মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আমতলা এলাকায় গিয়ে শেষ হয়। প্রতিবাদ মিছিলে ‘মিরপুরে কোনো সন্ত্রাসীদের জায়গা হবে না’ এমন স্লোগান দেন দলটির কর্মীরা।

বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন- জামায়াতের নারী কর্মীরা দাওয়াতি কাজ করতে গেলে তাদের হেনস্তা করা হচ্ছে। জামায়াত শান্তিপূর্ণ নির্বাচন চায়। তবে কেউ বিশৃঙ্খলা করতে চাইলে ছাড় দেওয়া হবে না।

এ সময় নারী কর্মীদের হেনস্তা করার চেষ্টা করলে দাঁতভাঙা জবাব দেওয়ার কথাও জানান তারা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর