শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

স্মারক স্বর্ণ-রৌপ্য মুদ্রার মূল্য পুনর্নির্ধারণ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৪:৪১ অপরাহ্ন

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমায় স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার মূল্য পুনর্নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। 

সোমবার ( ১৭ নভেম্বর) নতুন এ দর নির্ধারণ করা হয়। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স।

বাংলাদেশ ব্যাংক মুদ্রিত স্মারক স্বর্ণ মুদ্রা (বাক্সসহ) প্রতিটির বিক্রয়মূল্য এক লাখ ৮৫ হাজার টাকা এবং স্মারক রৌপ্য মুদ্রা (বাক্সসহ) প্রতিটির বিক্রয়মূল্য ১৪ হাজার টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে স্বর্ণ ও রৌপ্যের মূল্য বাড়ানোর কারণে স্মারক স্বর্ণ মুদ্রা ও রৌপ্য মুদ্রার মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। ১৭ নভেম্বর থেকে যা কার্যকর হয়েছে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর