মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বিদ্যুৎ বিল নিয়ে জরুরি নির্দেশনা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬, ৩:৪৮ অপরাহ্ন

আসন্ন ঈদুল আজহার ছুটির আগেই কোনো ধরনের বিলম্ব মাশুল বা জরিমানা ছাড়া বিদ্যুৎ বিল পরিশোধের আহ্বান জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।

আজ শনিবার (২৩ মে) নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহকদের এই বিল পরিশোধ করতে অনুরোধ করা হয়েছে।

গণমাধ্যমে পাঠানো এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে পল্লী বিদ্যুৎ অফিস এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আজ শনিবার দেশের সব সরকারি অফিস ও ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম চালু রয়েছে। ফলে গ্রাহকেরা আজ কোনো ভোগান্তি ছাড়াই সরাসরি সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিস কিংবা ব্যাংকের মাধ্যমে তাঁদের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করার সুযোগ পাচ্ছেন।

এতে আরও উল্লেখ করা হয়, আজ ২৩ মে-র মধ্যে বিল পরিশোধ করলে গ্রাহকদের কোনো অতিরিক্ত জরিমানা বা বিলম্ব মাশুল (এলপিসি) দিতে হবে না। তবে নির্ধারিত এই সময় পার হয়ে গেলে পরবর্তী মাসের বিলের সঙ্গে নিয়ম অনুযায়ী লেট পেমেন্ট চার্জ (LPC) যুক্ত হবে।

ঈদ উদযাপনের আনন্দ ও ছুটির সময়ে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঝামেলা বা সংযোগ বিচ্ছিন্নকরণ এড়াতে গ্রাহকদের সময়মতো বিদ্যুৎ বিল পরিশোধ করে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ কর্তৃপক্ষ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর