বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে বুনিয়া সোহেল গ্যাংয়ের ১১ সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৪:৩৪ অপরাহ্ন

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে বুনিয়া সোহেল গ্যাংয়ের ১১ জন সন্দেহভাজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

আজ বুধবার ( ২৭ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে  জানানো হয়েছে, সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পের সেক্টর ৩, ৭ ও ৮ এলাকায় মঙ্গলবার রাতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বুনিয়া সোহেল গ্যাংয়ের বিরুদ্ধে একটি যৌথ অভিযান পরিচালনা করে ১১ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। তবে এ সময় দীর্ঘ তল্লাশি করেও বুনিয়া সোহেলকে পাওয়া যায়নি।

অভিযানকালে, বিপুল পরিমাণ মাদক, নগদ অর্থ ও সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্য হতে ৪ জন মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে এবং শেখ জিলানিসহ ৭ জনকে মোহাম্মদপুর থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে, যাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও পূর্ব হত্যাকাণ্ডের মামলা রয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। অবৈধ অস্ত্র, বিস্ফোরক কিংবা সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর