শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ক্যান্টনমেণ্টে সেনা সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা: জামায়াত প্রার্থী খালিদুজ্জামানের দুঃখ প্রকাশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৯:২১ অপরাহ্ন

ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্রধারী দেহরক্ষীসহ প্রবেশ করাকে কেন্দ্র করে দায়িত্বরত এমপি সেনা সদস্যদের সঙ্গে ঢাকা-১৭ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানের তর্কে জড়িয়ে পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন তিনি। 

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি ঘটনার ব্যাখ্যা দেন এবং বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন।

ভিডিওতে দেখা যায়, ডা. খালিদুজ্জামান তাঁর গানম্যানসহ ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশের চেষ্টা করলে দায়িত্বরত সেনাসদস্যরা তাতে বাধা দেন। এ সময় সেনাসদস্যরা তাঁকে জানান, নিরাপত্তার খাতিরে এবং সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী ক্যান্টনমেন্টের ভেতরে অস্ত্র বা গানম্যান নিয়ে প্রবেশের অনুমতি নেই। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তাকে উত্তেজিত অবস্থায় দেখা যায়।

ফেসবুকে দেওয়া ব্যাখ্যায় ডা. খালিদুজ্জামান লিখেছেন, ‘বেশকিছু দিন আগে ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশকে কেন্দ্র করে বাংলাদেশের গর্ব ও অহংকার, সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়।’

তিনি দাবি করেন, বিষয়টি তখনই মিটমাট হয়ে গিয়েছিল। তবে একটি স্বার্থান্বেষী মহল পুরনো এই ভিডিওকে কেন্দ্র করে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ অপচেষ্টা চালাচ্ছে।

ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে সচেষ্ট থাকবেন জানিয়ে তিনি আরও বলেন, ‘উক্ত ঘটনার বিষয়ে আমি দুঃখ প্রকাশ করছি। ক্যান্টনমেন্ট এরিয়ার মর্যাদা সমুন্নত রাখা আমার দায়িত্ব।’

এদিকে বিষয়টি নিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অনাকাঙ্ক্ষিত এই ঘটনাটি তাৎক্ষণিকভাবেই সমাধান হয়ে গিয়েছিল। এ নিয়ে নতুন করে মন্তব্যের কিছু নেই।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর