বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

পোশাক বিধির নির্দেশনা প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৫:১৩ অপরাহ্ন

বাংলাদেশ ব্যাংকে কর্মরত নারী কর্মীদের জন্য পেশাদার ও মার্জিত পোশাক পরার বিষয়ে অভ্যন্তরীণভাবে দেওয়া পরামর্শ স্থগিত করেছে ।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে এক বিবৃতিতে, কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘এই বিষয়ে কোনো সরকারি বিজ্ঞপ্তি জারি হয়নি এবং নীতিগত পর্যায়ের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

তিনি জানান, সামাজিক প্রেক্ষাপট ও পেশাদারিত্বের বিষয়টি বিবেচনায় রেখে বিভাগীয় পর্যায়ের এক বৈঠকে শালীন পোশাক পরার একটি প্রস্তাব উঠেছিল। তবে সেটি কেবল সংশ্লিষ্ট বিভাগের ভিতরে সীমাবদ্ধ ছিল এবং কেন্দ্রীয়ভাবে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

আরিফ হোসেন খান আরও বলেন, বিষয়টি মিডিয়ার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের নজরে আসে। তিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। এই বিষয়ে অসন্তোষ জানিয়ে গভর্নর সংশ্লিষ্ট পরামর্শটি সম্পূর্ণভাবে প্রত্যাহারের নির্দেশ দেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর