শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

মিরপুরে জাতীয় পার্টির ইফতার মাহফিলে বৈষম্যবিরোধীদের হানা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৮ মার্চ, ২০২৫, ১১:১৮ অপরাহ্ন

রাজধানীর মিরপুরে জাতীয় পার্টির ইফতার মাহফিলে জুলাই বিপ্লবের আহত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

আজ শনিবার (৮ মার্চ) বিকেলে রাজধানীর পল্লবীর একটি কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।

এসময় তাদের ইফতার মাহফিলের ব্যানার ছিঁড়ে আগুন ধরিয়ে দেয়া হয়। সেইসাথে জাতীয় পার্টিকে ফ্যাসিবাদের দোসর উল্লেখ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।

তারা বলেন, গত ১৫ বছর আওয়ামী লীগের দালালি করা জাতীয় পার্টিকে বিচারের আগে রাজনীতি করতে দেয়া হবে না। পরে রাজনৈতিক আলোচনা না করার শর্তে ইফতার অনুষ্ঠান করে জাতীয় পার্টি।

সন্ধ্যায় এ ঘটনার তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর