বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

তুরস্কে বাস দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন

তুরস্কের দক্ষিণাঞ্চলে শনিবার ভোরে মহাসড়কে একটি বাসের সঙ্গে একটি লরির সংঘর্ষে সাতজন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছে। স্থানীয় গভর্নরের দফতর এ তথ্য জানায়।- এএফপি 

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানায়, শনিবার ভোরে আদানা-গাজিয়ানটেপ মহাসড়কে ঘটেছে। বাসটি লরিটিকে ধাক্কা দেওয়ার পর টায়ার ফেটে যায়।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বাসটির সামনের ডান পাশ সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। যেখানে এটি লরির পেছনে ধাক্কা দেয়। দুর্ঘটনাটি গাজিয়ানটেপ শহরের প্রায় ৯০ কিলোমিটার(৫৫ মাইল) পশ্চিমে ঘটেছে।

গভর্নরের দফতরের উদ্ধৃতি দিয়ে আনাদোলু জানায়, নিহত ও আহতরা সবাই বাসের যাত্রী ছিলেন এবং তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

লরি চালক দুর্ঘটনায় বেঁচে গেছেন। তাকে আটক করা হয়েছে এবং পুলিশ সড়কটিতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ করে দিয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর