বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি গণঅধিকার পরিষদের

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৪:০৩ অপরাহ্ন

দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও অনিয়মের সাথে জড়িত থাকায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছে গণঅধিকার পরিষদ।

আজ বৃহস্পতিবার (২২ মে) সকালে বিজয়নগরে নিজ কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি তুলেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

এ সময় তারা অভিযোগ তুলেন, শেখ হাসিনার রাষ্ট্র দখলের আইন দিয়েই চলছে বর্তমান প্রশাসন। নিজ স্বার্থের জন্য নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের প্রশাসনে বসানো হচ্ছে। একটি দলকে সুবিধা দিতে গিয়ে সরকারের নিরপেক্ষতা আজ প্রশ্নবিদ্ধ হচ্ছে। তাই অনতিবিলম্বে দুই উপদেষ্টাকে অপসারণ করতে হবে। তা না হলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে সাথে নিয়ে যমুনা ঘেরাও করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

এ সময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর নির্দেশ হাইকোর্ট দিলেও, উপদেষ্টা আসিফ মাহমুদ তাকে মেয়র হিসেবে বসতে দেয়নি। সরকারের উপদেষ্টারাই মানুষকে আন্দোলনের দিকে ঠেলে দিচ্ছে। তারা নিজেরা ক্ষমতায় থাকার জন্য নির্বাচন পেছানো পাঁয়তারা শুরু করেছে বলেও জানান তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর