বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

আরএমপির মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৫:০০ অপরাহ্ন

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ১১টায় রাজশাহী পুলিশ লাইন্স ড্রিল শেডে এ  সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন, আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। সভায় পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা, অভিজ্ঞতা ও কল্যাণ-সংক্রান্ত প্রস্তাবনা উপস্থাপন করেন। পুলিশ কমিশনার সদস্যদের প্রস্তাবগুলো শুনে তা যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সভা শেষে অবসরপ্রাপ্ত পুলিশ ও নন-পুলিশ সদস্যদের বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। বিদায় সংবর্ধনা গ্রহণ করেন ২ জন এএসআই, ১ জন নায়েক, ৮ জন কনস্টেবল ও ১ জন সহকারী বাবুর্চি।

পুলিশ কমিশনার তাদের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং অবসরোত্তর জীবনের সুস্বাস্থ্য কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্য ও সিভিল স্টাফবৃন্দ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর