বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

আরএমপির তিন থানায় নতুন ওসি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৯:৩৭ অপরাহ্ন

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) তিন থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদলসহ ৭ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান স্বাক্ষরিত এক আদেশে বদলি ও রদবদল করা হয়।

রাজশাহী মহানগরের বোয়ালিয়া মডেল থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে চন্দ্রিমা থানার ওসি আবুল কালাম আজাদকে। রাজপাড়া থানায় নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে পুলিশ পরিদর্শক হাবিবুর রহমানকে। আর চন্দ্রিমা থানার নতুন ওসি হিসেবে বদলি হয়েছে নগর গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মেহেদী মাসুদকে।

এছাড়া বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহম্মেদকে আরএমপি সদর দপ্তরে ওআর হেডকোয়ার্টার হিসেবে বদলি করা হয়েছে। বোয়ালিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোতালেব হোসেনকে বদলি করে এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) করা হয়েছে। পুলিশ পরিদর্শক নুরে আলম সিদ্দিকীকে বোয়ালিয়া থানার পরিদর্শক (তদন্ত) দায়িত্ব দেওয়া হয়েছে। রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলামকে আরএমপি সদর দপ্তরে ওআর হেডকোয়ার্টার হিসেবে সংযুক্ত করা হয়েছে।

আরএমপির মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, আরএমপির তিন থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। ওই আদেশে ৭ জন পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে। জনস্বার্থে এ বদলি করা হয়েছে বলেও জানান তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর