বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজা সীমান্তে জরুরি অবস্থা প্রত্যাহার করলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৯:৫২ অপরাহ্ন

২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলার পর এই প্রথম গাজা সীমান্ত সংলগ্ন এলাকাগুলো থেকে জরুরি অবস্থা তুলে নিয়েছে ইসরায়েল। আজ সোমবার (২৭ অক্টোবর) এ ঘোষণা দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

কাৎজের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘আমি সেনাবাহিনীর সুপারিশ মেনে ৭ অক্টোবরের ঘটনার পর প্রথমবারের মতো অভ্যন্তরীণ ফ্রন্টে বিশেষ জরুরি অবস্থা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।’

বিবৃতিতে আরও জানানো হয়, এই সিদ্ধান্ত দেশের দক্ষিণাঞ্চলের ‘নতুন নিরাপত্তা বাস্তবতাকে’ প্রতিফলিত করে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও এ ঘোষণা আসে, যা ১০ অক্টোবর থেকে বেশিরভাগ ক্ষেত্রেই বজায় আছে।

এ জরুরি অবস্থা দক্ষিণ ইসরায়েলের গাজা থেকে প্রায় ৮০ কিলোমিটার এলাকা পর্যন্ত কার্যকর ছিল। এর ফলে প্রশাসন জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে পারত।

২০২৫ সালের জুনে ইরানে ইসরায়েলি হামলার পর ইসলামিক প্রজাতন্ত্রটির পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রতিক্রিয়ায় এই একই জরুরি অবস্থা সাময়িকভাবে পুরো ইসরায়েল জুড়েও জারি করা হয়েছিল।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর