বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ভেনেজুয়েলার পর কলম্বিয়া ও কিউবায় সরকার পতনের হুঁশিয়ারি ট্রাম্পের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬, ২:২৬ অপরাহ্ন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করার রেশ কাটতে না কাটতেই এবার প্রতিবেশী দেশ কলম্বিয়া ও কিউবাকে কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (৪ ডিসেম্বর) রাতে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ বিমান ‘এয়ারফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে সরাসরি আক্রমণ করেন এবং কিউবার সরকারের পতন আসন্ন বলে ঘোষণা দেন।

ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোকে ‘অসুস্থ ব্যক্তি’ হিসেবে অভিহিত করে অভিযোগ করেন যে, তিনি কোকেন তৈরি করে যুক্তরাষ্ট্রে পাচার করতে পছন্দ করেন। কলম্বিয়াতে মার্কিন সামরিক অভিযানের সম্ভাবনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প রহস্যজনকভাবে বলেন, ‘শুনতে ভালোই লাগছে।’ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পেত্রো সরকার খুব বেশি দিন এভাবে দেশ চালাতে পারবে না।

কিউবা প্রসঙ্গে ট্রাম্প জানান, সেখানে সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা কম কারণ দেশটি এমনিতেই অর্থনৈতিকভাবে পতনের মুখে। তাঁর মতে, কিউবার আয়ের প্রধান উৎস ছিল ভেনেজুয়েলার জ্বালানি তেল। মাদুরোর পতনের ফলে কিউবা এখন পুরোপুরি আয়হীন এবং অস্থিতিশীল হয়ে পড়েছে।

গত শনিবার কারাকাসে ‘ডেল্টা ফোর্স’-এর দুঃসাহসিক অভিযানে মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটকের পর ২ হাজার ১০০ মাইল পথ পাড়ি দিয়ে নিউইয়র্কে আনা হয়েছে। মাদক ও অস্ত্র পাচারের অভিযোগে সোমবারই তাঁদের নিউইয়র্কের আদালতে তোলার কথা রয়েছে।

বিশ্লেষকদের মতে, মাদুরোর পর পেত্রোকে লক্ষ্যবস্তু করায় লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক ও রাজনৈতিক হস্তক্ষেপের এক নতুন অধ্যায় শুরু হলো।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর