বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

রমজান ও ঈদে এক কোটি পরিবার পাবে বিনামূল্যে চাল

ডেস্ক নিউজ মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:১৭ অপরাহ্ন

আসন্ন রমজান ও ঈদ উপলক্ষে দেশের এক কোটি পরিবার বিনামূল্যে চাল পাবে বলে জানিয়েছেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এছাড়াও খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় মার্চ ও এপ্রিল মাসে দেড় লাখ টন করে মোট তিন লাখ টন চাল বিতরণ করা হবে। পাশাপাশি ৫০ লাখ পরিবার ৩০ টাকা কেজি দরে ১৫ কেজি করে চাল পাবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের খাদ্য ও ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত অধিবেশনে এসব তথ্য জানান তিনি।

তিনি বলেন, “এই চাল বিতরণ বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডিসিদের কঠোরভাবে তদারকি করতে বলা হয়েছে, বিশেষ করে ঢাকা মেট্রোপলিটনে।”

এ ছাড়া, খাদ্য উপদেষ্টা জানান, ঢাকা বিভাগের ১২২টি বিক্রয় কেন্দ্র ও ৭০টি ট্রাকসেল কার্যক্রম তদারকির জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে।

ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, আগামী ১০ মার্চের মধ্যে ৮০ শতাংশ ই-নামজারির কাজ সম্পন্ন হবে। জমির কাগজপত্র সংক্রান্ত হয়রানি বন্ধে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানান তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর