শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

বিমান বিধ্বস্তের ঘটনায় এআই ছবি দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : রিউমার স্ক্যানার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৩:৫৯ অপরাহ্ন

রাজধানী  উত্তরার বিমান বিধ্বস্তের ঘটনাকে কেন্দ্র করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-র সাহায্যে তৈরি ভুয়া ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে ভ্রান্তিকর প্রচার ও অপতথ্য ছড়ানো হচ্ছে। এমন তথ্য শনাক্ত করেছে ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার।

বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে যাচাই করা তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে রিউমার স্ক্যানার। তাদের অনুসন্ধানে এসব ভুয়া চিত্র এবং প্রচার চিহ্নিত হয়েছে।

রিউমার স্ক্যানারের অনুসন্ধান টিম ফ্যাক্টচেক করে জানায়, বিমান দুর্ঘটনার পর সামাজিক মাধ্যমে এআই প্রযুক্তি দিয়ে তৈরি একাধিক ভুয়া ছবি ছড়ানো হচ্ছে, যেগুলোর সঙ্গে প্রকৃত ঘটনার কোনো সম্পর্ক নেই।

আরো জানায়, গত বছর থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ও গুজব প্রচারের প্রবণতা বেড়েছে, যার প্রমাণ তারা পেয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর