শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জলবায়ু পরিবর্তনের ক্ষতি কাটিয়ে উঠতে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর কপ৩১ জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে নিউজ পোর্টালগুলোকে দায়িত্বশীল হওয়ার আহ্বান বৈশ্বিক জলবায়ু ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৫ জরুরি প্রস্তাব তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে অংশ নিলেন জুবাইদা রহমান জলবায়ু সহনশীল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তহবিলের ৫০ শতাংশ অভিযোজনে দেওয়ার আহ্বান অস্ট্রেলিয়ার কাছে বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইল বাংলাদেশ ঢাবির এস এম হলের ঐতিহ্য সংরক্ষণের আশ্বাস রাষ্ট্রপতির

নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন মিরাজুল মইন জয়

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন

নায়ক ইলিয়াস কাঞ্চনের প্রতিষ্ঠিত সড়ক দুর্ঘটনারোধে সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান-এর দায়িত্ব পেলেন মিরাজুল মইন জয়। 

গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির এক জরুরি সভায় এই দায়িত্বভার প্রদান করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন।

নিরাপদ সড়ক আন্দোলনের অন্যতম  ইলিয়াস কাঞ্চন সম্প্রতি আনুষ্ঠানিকভাবে রাজনীতির ময়দানে নাম লিখিয়েছেন। শুক্রবার (২৫ এপ্রিল) রাজধানীর একটি অভিজাত হোটেলে নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’-এর আত্মপ্রকাশের মাধ্যমে শুরু হয় তার এই নতুন যাত্রা। রাজনৈতিক দল গঠনের পরপরই শনিবার তিনি জরুরি কারণে চলে যান লন্ডনে।

নিসচার পক্ষ থেকে জানানো হয়, নিরাপদ সড়ক চাই একটি সামাজিক আন্দোলন এবং অরাজনৈতিক একটি সংগঠন। দীর্ঘ ৩২বছর ধরে এই সংগঠনের কার্যক্রম সারাদেশে চলমান রয়েছে। সারাদেশে থাকা সকল শাখা সংগঠনের নেতৃবৃন্দদের জন্য নিসচা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে একটি ঘোষনা দেয়া হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর