বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৯

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৩ জুন, ২০২৫, ৭:৪৯ অপরাহ্ন

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায়  তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন আরও ১৯ জন।

আজ সোমবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মোট ৪০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সেই হিসাবে শনাক্তের হার চার দশমিক ৬৮ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে একজন পুরুষ ও দুইজন নারী। তাদের একজনের বয়স ৬১-৭০ বছর, একজনের ৭১-৮০ বছর ও একজনের বয়স ৯১-১০০ বছরের মধ্যে। তাদের মধ্যে একজন ঢাকা ও দুইজন চট্টগ্রাম বিভাগের। তিনজনের একজন সরকারি ও দুইজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে ২৯ হাজার ৫১৮ জন মারা গেছেন। তাদের মধ্যে চলতি বছর মারা গেছেন ১৯ জন। এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৯৯৭ জন। ২০২৫ সালে শনাক্ত হয়েছেন ৪৫২ জন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর