শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থার্টিফার্স্ট নাইটে আতশবাজি নিষিদ্ধ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১২:৩০ পূর্বাহ্ন

ইংরেজি নববর্ষ উপলক্ষে আগামী দুই দিন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে আতশবাজি উড়ানো ও সাউন্ডবক্স বাজানো এবং বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করলো বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইংরেজি নববর্ষ ২০২৫ উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকল্পে ৩১ ডিসেম্বর ২০২৪ থেকে ১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ এবং উক্ত সময়ে ক্যাম্পাসে আতশবাজি ও সাউন্ডবক্স বাজানো নিষিদ্ধ করা হলো।

এ ছাড়া উক্ত সময়ে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে পরিচয়পত্র সঙ্গে রাখা ও নিরাপদ ক্যাম্পাস গড়তে সবার সহযোগিতা কামনা করা হয়।

প্রসঙ্গত, শীতকালীন অবকাশ ও বড়দিন উদযাপন উপলক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ১৪ দিনের ছুটি চলছে। ছুটি শেষে আগামী ১ জানুয়ারি থেকে সব বিভাগের ক্লাস-পরীক্ষা চালু হবে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছুটি কাটিয়ে ক্যাম্পাসে আসতে শুরু করেছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর