বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মতিউর ও সম্পাদক আনিসুজ্জামান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১২:৩২ পূর্বাহ্ন

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটির সভাপতি হয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখ এবং সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান। 

শনিবার বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক  পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) নির্দেশনায় অ্যাসোসিয়েশনের কার্যক্রমকে গতিশীল করতে  মো. মতিউর রহমান শেখকে সভাপতি এবং মো. আনিসুজ্জামানকে সাধারণ সম্পাদক করে ২০২৫ সালের ৩৫ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হলো। কমিটির প্রথম সভায় সদস্যের মধ্যে দফতর বণ্টন করা হয়। কমিটির বিভিন্ন পদে স্থান পেয়েছেন সহ-সভাপতি পদে অতিরিক্ত আইজিপি (প্রশাসন) আলমগীর আলম ও হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি দেলোয়ার হোসেন মিয়া। অর্থ সম্পাদক পদে ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক পদে ডিএমপির অতিরিক্ত উপকমিশনার মোঃ আখিউল ইসলাম, আন্তঃ সার্ভিস সমন্বয় বিষয়ক সম্পাদক ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান, সহ-আন্তঃ সার্ভিস সমন্বয় বিষয়ক সম্পাদক পদে পুলিশ টেলিকমের অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদা আক্তার, দপ্তর সম্পাদক পদে ডিএমপির ট্রাফিক-গুলশান বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী, সহ-দপ্তর সম্পাদক পদে সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সালাহউদ্দিন, আইন বিষয়ক সম্পাদক পদে টাঈাইল জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ডিএমপির উপ-কমিশনার মোহাম্মদ জসীম উদ্দিন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নিউমার্কেট জোনের সহকারী কমিশনার তারিক লতিফ, স্বাস্থ্য ও কল্যাণ সম্পাদক পদে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, সহ-স্বাস্থ্য ও কল্যাণ সম্পাদক পদে তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার সালেহ মুহম্মদ জাকারিয়া, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং গবেষণা উন্নয়ন সম্পাদক পদে অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান, সহ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং গবেষণা উন্নয়ন সম্পাদক পদে অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান,  মহিলা বিষয়ক সম্পাদক পদে অতিরিক্ত ডিআইজি নাছিমা আক্তার এবং বাকি ১৪ জন সদস্য হিসাবে স্থান পেয়েছেন। সদস্যরা হলেন, অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদ, ডিআইজি আলী হোসেন, জিএমপি কমিশনার ড. নাজমুল করিম খান, ডিএমপির অতিরিক্ত কমিশনার ফারুক আহমেদ, অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক, ডিআইজি আমিনুল ইসলাম, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক জিল্লুর রহমান, অতিরিক্ত ডিআইজি আশিক সাঈদ, সিএমপির অতিরিক্ত কমিশনার আসফিকুজ্জামান আকতার, অতিরিক্ত ডিআইজি আহম্মদ মুঈদ, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ মজুমদার, গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, নেত্রকোনার পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ, ডিএমপির উপকমিশনার মাসুদ আলম, এসবির অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম, মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান ও ডিএমপির সহকারী কমিশনার আবুল বাশার মোল্লা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর