বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

টানা ৭ম বার “বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড” স্বীকৃতি পেলো বসুন্ধরা টিস্যু

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১০:১৪ অপরাহ্ন

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড এর ১৬তম আসরে জরিপের ভিত্তিতে টিস্যু ক্যাটাগরিতে বেস্ট ব্র্যান্ডের স্বীকৃতি পেলো বসুন্ধরা টিস্যু। গত বৃহস্পতিবার রাতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল – এ অনুষ্ঠিত হওয়া জমকালো এক অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন বসুন্ধরা পেপার মিলস্‌ লিমিটেড এর সিনিয়র ডি এম ডি, মোস্তাফিজুর রহমান, চিফ সেলস অফিসার, মোহাম্মদ মাসুদুর রহমান, হেড অফ মার্কেটিং, মোহাম্মদ আলাউদ্দীন ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ ।

‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ গ্রহণকালে বসুন্ধরা টিস্যুর অগণিত গ্রাহক, পরিবেশক, ডিলার, সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের অভিনন্দন জানিয়েছেন হেড অব মার্কেটিং, মোহাম্মদ আলাউদ্দিন । তিনি বলেন, “বসুন্ধরা টিস্যু যাত্রার শুরু থেকেই গুণগত মানসম্পন্ন পণ্য সরবরাহ করে আসছে। আর এ কারণেই সবসময় ভোক্তাদের পছন্দের শীর্ষে রয়েছে ব্র্যান্ডটি”।

উল্লেখ্য, ডেইলি স্টারের পৃষ্ঠপোষকতায় এ বছরের “বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড” আয়োজন করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ব্র্যান্ড বাছাই করতে বিশ্বমানের ‘উইনিং ব্র্যান্ডস’ জরিপ পদ্ধতি অনুসরণ করা হয়। দেশের সকল বিভাগ থেকে ভোক্তারা এই জরিপে অংশ নেন।
##


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর