বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সমস্যার সমাধান হবে না: কর্নেল অলি আহমদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১:২৮ অপরাহ্ন

নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সমস্যার সমাধান হবে না বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিভ পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। একইসঙ্গে শেখ হাসিনার পদাঙ্ক অনুসরণ করে কোনো সরকার এলেও সমস্যার সমাধান হবে না বলে জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়ন এলডিপি ও অঙ্গসংগঠনের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক।

কর্নেল অলি আহমদ বলেন, থানায় পুলিশ আছে, কোনো কাজ করছে না। প্রশাসন আছে কিন্তু কাজ করছে না। যারা সরকারে আছে তাদের কথা শুনছে না।

ভোটাধিকার প্রয়োগে সতর্ক করে এলডিপি প্রেসিডেন্ট কর্নেল অলি আহমদ বলেন, আওয়ামী লীগ চলে গেছে, কিন্তু অন্যরা ডাকাতি করছে, চাঁদাবাজি করছে। তাহলে লাভটা কি? দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে, উপজেলা নির্বাচন হবে। ঠিকভাবে মেম্বার-চেয়ারম্যান বানাতে হবে। আবেগে নয়, বিবেককে কাজে লাগাতে হবে।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এপিপি মাহবুবুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপি সভাপতি এম. এয়াকুব আলী। এছাড়া সম্মেলনে চন্দনাইশ উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আকতারুল আলম, সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্মেলন উদ্বোধন করেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মো. মাহবুবুল আলম।

সম্মেলনে এনামুল হক বৈলতলী ইউনিয়ন এলডিপির সভাপতি ও নুরুল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর