বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ঢাকা কলেজ ছাত্রদলের নতুন কমিটি নিয়ে বিক্ষোভ, ককটেল বিস্ফোরণ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১২:৫৭ অপরাহ্ন

ঢাকা কলেজে ছাত্রদলের নতুন কমিটি দেওয়াকে ঘিরে বিক্ষোভের পর এবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কলেজের সামনে এক ঘণ্টার ব্যবধানে ৭টির মতো ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও কলেজের আবাসিক শিক্ষার্থী ও পথচারীরা আতঙ্কিত হয়ে পড়েন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ১০টা থেকে ১১টার মধ্যে ঢাকা কলেজে মূল ফটক, কলেজ সংলগ্ন মিরপুর রোডের একাধিক স্থানে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ঢাকা কলেজের শিক্ষার্থী ও পুলিশের থেকে এই তথ্য জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ পরবর্তী সময়ে ঢাকা কলেজে মূল ফটকের সামনে দুইটি, নায়েমের গলি ও মিরপুর রোডে চারটি এবং ঢাকা কলেজের সামনে অবস্থিত ফিলিং স্টেশনের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ককটেল বিস্ফোরণের সময় ঘটনাস্থলে থাকা ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক জামিল বলেন, এই মাত্র আমরা যারা পদবঞ্চিত, ত্যাগী, পরিশ্রমী ছাত্রদলের যারা ছিল তাদের ওপর অতর্কিতভাবে বোমা হামলা করা হয়েছে। আমরা নিজ চোখে দেখছি দুইটা মোটরসাইকেল নিয়ে আসছে। হামলাকারীরা ওদিক (নীলক্ষেত) দিয়ে চলে গেছে। আমরা তাদেরকে ধাওয়া করেও ধরতে পারি নাই।

ঢাকা কলেজ ছাত্রদলের নতুন কমিটির আহ্বায়ক পিয়াল হাসান বলেন, এমন ঘটনা আমি জানি না। পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে শুনতে পেরেছি। আমাদের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রশ্নই আসে না। বিশেষ করে ৫ আগস্টের পরে অনেক সুবিধাভোগী দলে অনুপ্রবেশের চেষ্টা করছে। তারা বিভিন্ন ভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরী করার চেষ্টা করছে।

এ বিষয়ে ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, বিষয়টি আমরা জানি না। তবে নিউমার্কেট থানার ওসিকে আমরা বলেছি নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসেন উদ্দীন বলেন, ঢাকা কলেজের ছাত্রদলের কমিটি হয়েছে। পদবঞ্চিতদের বিক্ষোভ পরবর্তী ককটেল বিস্ফোরণ হয়েছে। এ জন্য উত্তেজনাকর পরিবেশ বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামীকাল সকাল থেকে ঢাকা কলেজ এলাকায় পুলিশ মোতায়েন থাকবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর