বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

কর্মবিরতির ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়লেন বেসরকারি চিকিৎসকরা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ১০:২৯ অপরাহ্ন

কর্মবিরতি চলমান রাখার ঘোষণা দিয়ে শাহবাগ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনকারী পোস্ট-গ্র্যাজুয়েট বেসরকারি প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। তারা বলেছেন আগামী বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন জারি করে ভাতা বৃদ্ধি করতে হবে। এর মধ্যে কর্মবিরতি চলবে।
আজ রবিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় আন্দোলনকারী চিকিৎসকদের পক্ষ থেকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি ডা. জাবির হোসেন।
তিনি বলেন, আজকে আমরা আন্দোলন চলাকালীন সময়েই স্বাস্থ্য মন্ত্রণালয়ে বসেছিলাম। এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাদেরকে দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। তাই আমরা আগামী বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত ভাতা বৃদ্ধির আলটিমেটাম দিচ্ছি এবং আজকের মতো আন্দোলন কর্মসূচি স্থগিত করছি। তবে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, আমরা পোস্ট-গ্র্যাজুয়েট ডক্টরদের দাবির সঙ্গে একমত পোষণ করছি। এই আন্দোলন শতভাগ যৌক্তিক। এ বিষয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে কথা হয়েছে। নবম গ্রেড সমমান সুযোগ-সুবিধা দেওয়ার দাবি জানিয়েছি।
তিনি বলেন, আমরাও চাই বৃহস্পতিবার বিকেল পাঁচটার মধ্যে দাবি বাস্তবায়নের ঘোষণা আসতে হবে। যদি ঘোষণা না আসে, তাহলে চিকিৎসকদের সঙ্গে আমরাই রাজপথে নামব।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর