শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ১০:২৭ অপরাহ্ন

আওয়ামী লীগের নিবন্ধন বাতিলসহ ৩ দফা দাবি আদায়ে সরকারকে ৭ দিনের আলটিমেটাম দিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতারা।
আজ  রবিবার (২২ ডিসেম্বর) বিকেলে এমন হুঁশিয়ারি দিয়ে কাকরাইল মসজিদের সামনের গোলচত্বর এলাকার সড়ক ছাড়েন আন্দোলনকারীরা।
সংগঠনটির মুখপাত্র শরিফ ওসমান হাদি জানান, আমরা প্রধান উপদেষ্টার পাঠানো প্রতিনিধির কাছে আমাদের দাবি তুলে ধরেছি। তিনি আমাদের আশ্বস্ত করেন, দাবির বিষয়ে প্রধান উদেষ্টার সঙ্গে কথা বলবেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।
তিনি বলেন, আমরা বর্তমান সরকারকে ৭ দিন সময় দিচ্ছি। এর মধ্যে আমাদের তিন দফা দাবি আদায়ে ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামী ২৯ ডিসেম্বর দুপুর ১টায় আমরা সচিবালয় ঘেরাও অবস্থান কর্মসূচি পালন করব।
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে দাবি আদায়ে সড়ক অবরোধ করলে কাকরাইল মসজিদের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে প্রধান উপদেষ্টার একান্ত সচিব (পিএস) সজীব এম খাইরুল ইসলামের কাছে ৩ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন ইনকিলাব মঞ্চের নেতারা। এ সময় স্মারকলিপি গ্রহণ করে প্রধান উপদেষ্টার একান্ত সচিব আন্দোলনকারীদের দাবিগুলো প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অবগত করবেন বলে জানান।
ইনকিলাব মঞ্চের ৩ দফা দাবি হলো :
১. গণহত্যাকারী দল আওয়ামী লীগের নিবন্ধন অবিলম্বে বাতিল করতে হবে।
২. সন্ত্রাসী আওয়ামী লীগের গুপ্তহত্যা থেকে দেশপ্রেমিক ছাত্র-জনতাকে বাঁচাতে আওয়ামী লীগের কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত কমিটিতে থাকা সব সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।
৩. প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের সব জুলাই যোদ্ধার জীবনের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর