বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ভানুয়াতুতে ভূমিকম্পে ১৪ জনের মৃত্যু

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ১২:৫২ অপরাহ্ন

প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির সরকার। বুধবার বার্তা সংস্থা এএফপি’র সর্বশেষ হিসেবে এই তথ্য পাওয়া গেছে। 

সিডনি থেকে এএফপি আজ এই খবর জানিয়েছে।

এএফপি আরো জানিয়েছে, রাজধানী পোর্ট ভিলার একটি হাসপাতালে ৪ জন, ভূমিধসের ফলে ধংসস্তুপের নীচ থেকে ৬ জন এবং একটি ভবনের ধংসস্তুপ থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ওই ভবনের নীচে আরো মরদেহ থাকতে পারে। তাই মৃতের সংখ্যাও বাড়তে পারে।

এদিকে মঙ্গলবার দিনের শেষে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, ২শ’রও বেশি লোককে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আরো জানিয়েছে, শক্তিশালী ভূমিকম্পে দেশটির প্রধান হাসপাতাল, একটি বিশাল শপিং মল এবং মার্কিন দূতাবাসসহ বিভিন্ন দেশের কূটনীতিক মিশনের ভবন গুলোর অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া রাজধানীর আরো ১০টি ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে।

এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, তিনটি ব্রীজ এবং দু’টি বিদ্যুত লাইন ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে সরকার জানিয়েছে, দেশটির পানি সরবরাহের দু’টি বড় জলাধার সম্পূর্ণরুপে ধংস হয়ে গেছে। এই কারণে পানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে।
বিমান বন্দরের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। বিমানের জ্বালানি দুষিত হওয়ায় বিমান চলাচল বন্ধ রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর