বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

অব্যাহতিপ্রাপ্ত ৩১১ এসআই’র পদায়নে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ১২:৪৬ অপরাহ্ন

রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে শৃঙ্খলাভঙ্গের দায়ে অব্যাহতিপ্রাপ্ত ৩১১ জন উপ-পরিদর্শককে (এসআই) প্রশিক্ষণ শেষে পদায়নের জন্য পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে করা পুনর্বিবেচনার আবেদন অবিলম্বে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

পাশাপাশি, প্রশিক্ষণরত অবস্থায় ৩১১ জনকে অব্যাহতি দেয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং প্রশিক্ষণ শেষে তাদের এসআই হিসেবে পদায়ন করতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুলও জারি করেছে উচ্চ আদালত।

বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বুধবার এ আদেশ দেয়।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এবং সঙ্গে ছিলেন আইনজীবী রিপন কুমার বড়ুয়া।

চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক ও একাডেমির অধ্যক্ষসহ বিবাদীদের (রেসপনডেন্ট) রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে বিভিন্ন সময়ে ৪০তম বিসিএস (পুলিশ) প্রবেশনারস ব্যাচ-২০২৩ এর নিয়োগপ্রাপ্তদের অব্যাহতি দেয়া হয়। চাকরি ফিরে পেতে ৫ ডিসেম্বর হাইকোর্টে পৃথক রিট করেন অব্যাহতিপ্রাপ্ত ৩১১ জন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর