শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

সহকারী সচিব হলেন ক্যাডার বহির্ভূত ১৫ কর্মকর্তা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ১২:২৩ পূর্বাহ্ন

১৫ জন প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তাকে ক্যাডার বহির্ভূত (নন-ক্যাডার) সহকারী সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার । সরকারি কর্ম কমিশনের সুপারিশের ভিত্তিতে তাদের পদোন্নতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পদোন্নতির পর তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এখন জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের নতুন দপ্তরে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করবে।
প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আব্দুল কুদ্দুস, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মো. আলমগীর হোসেন, মন্ত্রিপরিষদ বিভাগের মোহাম্মদ কব্দুল হুসেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মো. জিয়াউর রহমান, শিল্প মন্ত্রণালয়ের সৈয়দ জহিরুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের ফেরদৌসী বেগম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ বি এম আবু বাকার ছিদ্দিক ও এ স টি এ পারভীন পদোন্নতি পেয়েছেন।
আর ব্যক্তিগত কর্মকর্তাদের মধ্যে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের মো. আকরাম হোসেন ও মো. শাহ আলম সিরাজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মো. মোতালেব হোসেন ও মোহাম্মদ ফকরউদ্দিন তালুকদার, শিল্প মন্ত্রণালয়ের জে এম আলাউদ্দিন ও মো. গোলাম ফারুক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের মো. আব্দুল আজিজকে সহকারী সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর