শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

সাকিবের জরিমানা আরও আগে হওয়া উচিত ছিল: অর্থ উপদেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৬:০২ অপরাহ্ন

পুঁজিবাজার কারসাজির জন্য বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের দুই বছর আগেই জরিমানা করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
আজ রবিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর গুলশান ক্লাবে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।
শেয়ার কারসাজির অভিযোগে ২০২২ সালে বিএসইসির তদন্তে সাকিব আল হাসানের নাম ওঠে আসে। শেয়ার কারসাজির অভিযোগে জরিমানার মুখেও পড়েন এই ক্রিকেটার। সবশেষ ২৪ সেপ্টেম্বর তাকে ৫০ লাখ টাকা জরিমানা করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাটি।
সালেহউদ্দিন আহমেদ বলেন, পুঁজিবাজার কারসাজির জন্য সাকিব আল হাসানকে দুই বছর আগেই জরিমানা করা উচিত ছিল।
অর্থ উপদেষ্টা বলেন, চুরি-দুর্নীতি অনেক দেশেই হয়, কিন্তু বাংলাদেশের মতো দুর্নীতি সচরাচর দেখা যায় না।
সালেহউদ্দিন বলেন, কর কমানো হলেও নিত্যপণ্যের বাজারে দাম কমছে না। চাঁদাবাজির হাত পরিবর্তন হয়েছে, বন্ধ হয়নি।
অনুষ্ঠানে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অর্থনৈতিক এবং আইনশৃঙ্খলায় দ্রুত স্বস্তি না দিতে পারলে সংস্কারের জন্য মানুষের ধৈর্য থাকবে না। এজন্য মধ্যমেয়াদি সমন্বিত পদক্ষেপ দরকার।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর