বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ছাত্রলীগের সাবেক সহসভাপতি নিশিতা ইকবাল গ্রেপ্তার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৫:৫৫ অপরাহ্ন

নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি নিশিতা ইকবাল ওরফে নদীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলফাতারা কাজলকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি।
গতকাল শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা এবং মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিং এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল মল্লিক প্রথম আলোকে বলেন, দুজনের বিরুদ্ধে রাজধানীর কলাবাগান থানায় মামলা আছে। এই মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপির ডিবি সূত্র জানায়, দুদিন আগে রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতাল এলাকায় একটি ঝটিকা মিছিল বের করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। সেই মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন নদী ও কাজল।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর