বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

১৭ ডিসেম্বর স্কুলে ভর্তির লটারি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ১২:৪২ পূর্বাহ্ন

সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তিতে শিক্ষার্থী বাছাই অনুষ্ঠিত হবে ডিজিটাল লটারির মাধ্যমে। আগামী ১৭ ডিসেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কেন্দ্রীয়ভাবে লটারির মাধ্যমে শিক্ষার্থীদের স্কুল নির্ধারণ হবে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। ভর্তির নীতিমালা অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হবে লটারিতে বাছাইয়ের পর।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের অফিস আদেশে বলা হয়, প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তির সিদ্ধান্ত হয়েছে। সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য মহানগর ও জেলা সদর পর্যায় পর্যন্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নির্বাচন আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর