শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

গাজা নিয়ে আলোচনার লক্ষ্যে সৌদি আরব যাচ্ছেন ব্লিংকেন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ৫:৪১ অপরাহ্ন

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন সৌদি আরব যাচ্ছেন।মার্কিন পররাষ্ট্র দপ্তর এ কথা জানিয়েছে।
গত ৭ অক্টোবর ইসরাইলে ফিলিস্তিনী সংগঠন হামাসের হামলার পর এ প্রথমবারের মতো সৌদি আরব সফর করছেন তিনি।
এছাড়া সরাসরি সংঘাতের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরাইলের সাথে ইরানের দীর্ঘ  ছায়াযুদ্ধ আরো তীব্র হওয়ার প্রেক্ষাপটে ব্লিংকেনের সফরটি অনুষ্ঠিত হচ্ছে।ব্লিংকেন রোববার ওয়াশিংটন ত্যাগ করবেন। রিয়াদ সফরকালে ব্লিংকেন গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে সোমবার ও মঙ্গলবার আলোচনায় অংশ নেবেন।এ সময়ে তিনি উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর মন্ত্রীদের সাথে বৈঠক করবেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ব্লিংকেন হামাসের কাছে আটক জিম্মি মুক্তির বিনিময়ে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার চলমান প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন।এছাড়া ব্লিংকেন সংঘাত ছড়িয়ে না পড়ার বিষয়েও গুরুত্বারোপ করবেন বলে মিলার উল্লেখ করেন।গাজা যুদ্ধ নিয়ে আলোচনার পাশাপাশি ব্লিংকেন রিয়াদে অনুষ্ঠেয় বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিশেষ অধিবেশনেও যোগ দিবেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর