বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

পরিবেশ উপযোগী নয়, এমন গাছে ভরে আছে রাজধানী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ৫:৩৬ অপরাহ্ন

রাজধানীর বিমানবন্দর সড়কের দুই পাশে বনসাইয়ের সারি। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ২০১৭ সালে এসব গাছ লাগিয়েছিল। নগরীর সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে এগুলো আনা হয়েছিল চীন ও তাইওয়ান থেকে। তবে পরিবেশবিদ ও উদ্ভিদবিদদের প্রবল বিরোধিতায় দেশের মাটির সঙ্গে সম্পর্কহীন এসব উচ্চমূল্যের গাছ লাগানোর কাজ আর বেশি দূর এগোয়নি। গতকাল বুধবার এই সড়কে ঘুরে দেখা গেছে, নিকুঞ্জ থেকে র‍্যাডিসন হোটেল পর্যন্ত এসব গাছ রয়েছে। গাছের পরিচর্যার অভাব স্পষ্ট।

 

ঢাকার মাটির গঠন মূলত লাল মাটির। সেখানে মূল গাছ শাল। একটা শালের চারা কিনতে ৯ টাকা লাগে। অত্যন্ত টেকসই গাছ শাল। অথচ সেই গাছ বাদ দিয়ে বিপুল অর্থ ব্যয়ে বনসাই লাগানো হয়েছিল। সেই প্রক্রিয়া বন্ধ হলেও সিটি করপোরেশন, পরিবেশ অধিদপ্তর, সওজ—কেউই এক দশকের বেশি সময় ধরে ঢাকার কোথাও একটিও শালগাছ লাগায়নি। ভবিষ্যতেও এই গাছ লাগানোর পরিকল্পনা নেই।সুত্রঃ প্রথম আলো

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর