বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

কারাবন্দী চিন্ময়সহ ১৬৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪, ২:৩৩ অপরাহ্ন

চট্টগ্রামে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৬৪ জনের নামে হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ মামলায় অন্তত ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

রবিবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবু বকর ছিদ্দিকের আদালতে এনামুল হক নামের এক ব্যবসায়ী বাদী হয়ে এ মামলার আবেদন করেন। আদালত মামলাটি গ্রহণ করে আদেশের অপেক্ষায় রেখেছেন।

বিষয়টি নিশ্চত করে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শামসুল আলম জানান, আদালত মামলার আবেদন শোনার পর তা মামলা হিসেবে গ্রহণ করেছেন। মামলাটি আদেশের অপেক্ষায় রাখা হয়েছে।

মামলার বাদী এনামুল হক বলেন, গত ২৬ নভেম্বর ব্যক্তিগত কাজে আদালত প্রাঙ্গণে আসি। এ সময় পুলিশের সাথে ইসকন ও চিন্ময়ের অনুসারীদের সংঘর্ষের সময় ইসকনের অনুসারীরা ‘মোল্লা মোল্লা’ বলে হত্যার উদ্দেশ্যে আমাকে আঘাত করে। এ ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে চিন্ময়কে প্রধান আসামি করা হয়েছে। এতদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকায় মামলা করতে বিলম্ব হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর