শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

বাংলাদেশ-ভারতের মধ্যে আন্তঃনির্ভরশীলতাকে শক্তিশালী করার কথা বলেছেন ভার্মা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪, ১২:৫৩ পূর্বাহ্ন

ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সংযুক্তি, সংস্কৃতি ও বাণিজ্যে আরও শক্তিশালী সংযোগের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান আন্তঃনির্ভরতাকে আরও শক্তিশালী করার আশা প্রকাশ করেছেন।

শুক্রবার সন্ধ্যায় ঢাকায় ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে ‘মৈত্রী দিবস’-এর ৫৩তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সঙ্গীতানুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। আজ বিকেলে ভারতীয় হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বাংলাদেশের স্বাধীনতা অর্জনের দশ দিন আগে ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভারত বাংলাদেশকে একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।

ভার্মা এই উপলক্ষটিকে একটি মাইলফলক এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের পথনির্দেশক অনুপ্রেরণার চিরন্তন উৎস হিসেবে বর্ণনা করেন।

হাইকমিশনার বলেন, উভয় দেশেরই একে অপরের অগ্রগতি ও সমৃদ্ধিতে গভীর অংশীদারিত্ব রয়েছে। তিনি দুই দেশের জনগণকে এই সম্পর্কের ভিত্তি হিসেবে বর্ণনা করেন।

ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ রক্ষক হিসেবে যুবকদের ভূমিকার ওপর বিশেষভাবে জোর দেন রাষ্ট্রদূত।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষ বিশেষ করে বাংলাদেশের ছাত্র-যুবক অংশগ্রহণ করেন। এছাড়াও ঢাকাস্থ কয়েকটি বিদেশী কূটনৈতিক মিশনের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের সদস্য এবং শিল্প-সংস্কৃতির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর