শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

পেট্রোবাংলা ও রাবার বোর্ডে নতুন চেয়ারম্যান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ১২:০২ পূর্বাহ্ন

বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব রেজানুর রহমানকে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনে (পেট্রোবাংলা) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর পেট্রোবাংলার বর্তমান চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকারকে বাংলাদেশ রাবার বোর্ডের চেয়ারম্যান পদে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেন সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী।

প্রজ্ঞাপনে বলা হয়, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকারকে বাণিজ্য মন্ত্রণালয়ের বাংলাদেশ রাবার বোর্ডের চেয়ারম্যান (গ্রেড-১) পদে প্রেষণে পদায়ন করা হলো। এ ছাড়া বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব রেজানুর রহমানকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পেট্রোবাংলার চেয়্যারম্যান হিসেবে প্রেষণে পদায়ন করা হলো।

জনস্বার্থে জারিককৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর