শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় নিয়ে বিএনপি মিডিয়া সেলের বিবৃতি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ১২:৩০ অপরাহ্ন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামি হাইকোর্ট থেকে খালাস পাওয়ায় বিবৃতি দিয়েছে বিএনপির মিডিয়া সেল। 
সেলের সদস্য শায়রুল কবির খান রবিবারের (১ ডিসেম্বর) এ সংক্রান্ত এক বিবৃতি পাঠান।এতে স্বস্তি প্রকাশ করে বলা হয়, বিচারিক আদালতের রায় বাতিল করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের রায় ঘোষণার মাধ্যমে প্রমাণিত হলো যে, বিচার ব্যবস্থা যখন পক্ষপাতহীন ও প্রভাবমুক্ত থাকে তখন স্বাভাবিক নিয়মেই সত্য অসত্যের ওপরে প্রতিষ্ঠিত হয়।আরও বলা হয়, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানকে অন্যায় ও উদ্দেশ্য প্রণোদিতভাবে শাস্তি প্রদানের মাধ্যমে বিচার বিভাগের ওপর নগ্ন রাজনৈতিক হস্তক্ষেপের যে দৃষ্টান্ত স্থাপিত হয়েছিল, আজ উচ্চ আদালতের রায়ে তাকে বেকসুর খালাস প্রদানের মাধ্যমে আবারও প্রমাণিত হলো বিলম্বিত হলেও সত্যের বিজয় অনিবার্য এবং এই যুগান্তকারী রায়ের মাধ্যমে জনগণের শেষ আশ্রয়স্থল হিসেবে বিচার বিভাগ আবারও স্বমহিমায় প্রতিষ্ঠিত হবার এক অসাধারণ উদাহরণের জন্ম হলো। সব প্রভাবের উর্ধ্বে থেকে বিচার বিভাগ জনগণের ভরসা স্থল হিসেবে প্রতিষ্ঠিত থাকবে, মুক্ত বাংলাদেশে এটাই সর্বজনীন প্রত্যাশা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর