বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি মুছে ফেললো ল্যাবরেটরি স্কুল, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১২:০৮ পূর্বাহ্ন

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে রাজধানীর গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের দেয়ালে আঁকা শিক্ষার্থীদের প্রতিবাদী গ্রাফিতি ও দেয়াল লিখন মুছে ফেলা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ জানিয়ে পোস্ট দিয়েছেন অনেকে। ঘটনার প্রতিবাদ জানিয়ে নতুন করে গ্রাফিতি আঁকার ঘোষণাও দিয়েছেন শিক্ষার্থীরা।

শনিবার (২৩ নভেম্বর) সরেজমিন দেখা গেছে, স্কুলের দেয়ালে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের’ গ্রাফিতি সাদা রং দিয়ে মুছে ফেলার কাজ করছেন কয়েকজন কর্মচারী। তারা জানান, দেয়াল সংস্কারের জন্য স্কুল কর্তৃপক্ষ তাদের নিযুক্ত করেছে। তারা সেই অনুযায়ী কাজ করছেন।

মোরশেদ মিশু নামের একজন কার্টুনিস্ট নিজের ফেসবুকে দেওয়া পোস্টে লিখেছেন, আজ রাতেই রং আর দলবল নিয়ে আমরা ওই দেয়ালে যাবো। আমাদের উদ্দেশ্য কোনো শৈল্পিক সৌন্দর্য সৃষ্টি করা নয়, বরং লাল দেয়ালে কালো কালি দিয়ে ‘জুলাই বিপ্লব’-এর শত সহস্র শহীদের নাম লিখে আসবো। এরপর দেখা যাক, কে বা কারা শহীদদের নাম মুছতে আসে!

তবে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন স্কুলের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন তালুকদার। তিনি বলেন, অভ্যুত্থানের আগেই দেয়াল সংস্কারের জন্য বাজেট পেয়েছিলাম। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সংস্কারের কাজ শুরু করা হয়েছে। আমাদের পরিকল্পনা অনুযায়ী দুদিন পর নতুন করে ঐতিহাসিক চিত্র ও গ্রাফিতি আঁকার কাজ শুরু হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর