বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

পণ্য আমদানির মাধ্যমে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের চেষ্টা চলছে: উপদেষ্টা সেখ বশির

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ১:৩৮ অপরাহ্ন

বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন বলেছেন, সরকার মাঠ পর্যায়ে তদারকিসহ পণ্য আমদানির মাধ্যমে বাজারে সরবরাহ বাড়িয়ে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

আজ বুধবার (২০ নভেম্বর) রাজধানীর কারওয়ানবাজারে ভ্রাম্যমাণ ট্রাকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আলু বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সেখ বশির উদ্দিন বলেন, সরবরাহ ব্যবস্থার দুর্বলতার কারণে নিত্যপণ্যের দাম কমছে না। এজন্য সরবরাহ বাড়ানোর সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিছু পণ্যে শুল্ক কমানোর ফলে কিছুটা দাম কমেছে। সরবরাহ ঠিক রাখতে ভোক্তা অধিকারকে আরও জোরালোভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, সরকার জনগণের কষ্টের বিষয়ে অবগত আছে। এরই মধ্যে চাল আদমানি শুরু হয়েছে। প্রায় ২০ কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে। তেল নিয়ে ব্যাপক কাজ করছি। রমজানকে সামনে রেখে সব পক্ষ সমন্বিত কাজ করছি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, আমদানির ক্ষেত্রে ভারত-পাকিস্তান কিংবা চীন দেখা হবে না। কোনো দেশের সঙ্গে বাণিজ্যিক টানাপোড়েন নেই বাংলাদেশের। বাণিজ্য উদারনীতিতে চলমান থাকবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর