বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

এনসিসি ব্যাংক এবং বাংলাদেশ ধান গবেষণা ইনিস্টিটিউট এর মধ্যে গবেষণা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪, ১০:৩৮ অপরাহ্ন

কৃষিখাতে বিশেষ সিএসআর এর আওতায় এনসিসি ব্যাংক, বাংলাদেশ ধান গবেষণা ইনিস্টিটিউট এর “প্রিলড ইউরিয়া এপ্লিকেটর” কৃষি যন্ত্রের উন্নয়ন সংক্রান্ত একটি গবেষণা প্রকল্পে ৯০ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করবে। বুধবার (১৭/০৪/২০২৪ ইং) এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) এম.শামসুল আরেফিন এর উপস্থিতিতে বাংলাদেশ ধান গবেষণা ইনিস্টিটিউট এর মহাপরিচালক (গ্রেড-১) ড. মোঃ শাহজাহান কবীর এবং এনসিসি ব্যাংকের এসইভিপি ও কোম্পানী সচিব মোঃ মনিরুল আলম স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময়, এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ মাহবুব আলম, মোঃ রাফাত উল্লা খান ও মোঃ জাকির আনাম, এসইভিপি ও চীফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ মিজানুর রহমান এফসিএ, এসইভিপি ও সিআইও মোহাম্মদ আনিসুর রহমান, এসভিপি ও মানবসম্পদ বিভাগ প্রধান সৈয়দ হাসনাইন মামুন, সিআরএম বিভাগের এসভিপি এম. শহিদুল ইসলাম এবং বাংলাদেশ ধান গবেষণা ইনিস্টিটিউট এর ফার্ম মেশিনারিজ ও পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগের পিএসও ড. গোলাম কিবরিয়া ভূঞা, প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ও সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. মোহাম্মদ কামরুজ্জামান এবং এসও মিজানুর রহমান উপস্থিত ছিলেন। বাংলাদেশ ধান গবেষণা ইনিস্টিটিউট এর মহাপরিচালক (গ্রেড-১) ড. মোঃ শাহজাহান কবীর এনসিসি ব্যাংকের কৃষি গবেষণায় সহায়তার এই মহতী উদ্যোগকে স্বাগতজানান। ধানের জমিতে ৩০ শতাংশ সাশ্রয়ে ইউরিয়া সার প্রয়োগের ক্ষেত্রে ব্যবহৃত “প্রিলড ইউরিয়া এপ্লিকেটর” কৃষি যন্ত্রের উন্নয়ন সংক্রান্ত গবেষণা প্রকল্পে সহযোগিতার জন্য তিনি এনসিসি ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া, এই যন্ত্র ব্যবহার করে মাটির গভীরে সার প্রয়োগ করা যাবে, যা গ্রীণ হাউজ গ্যাসের উদগীরণ কমাতে সাহায্য করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) এম.শামসুল আরেফিন বলেন,

এনসিসি ব্যাংক মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ইতিমধ্যেই কৃষকদের পাশে দাঁড়িয়েছে। স্বল্প সুদে ঋণ প্রদান ছাড়াও ইতোমধ্যেই প্রান্তিক পর্যায়ে প্রায় ১৫,০০০ এর অধিক কৃষকের মাঝে বিভিন্ন প্রকারের সবজী ও পাট বীজ, সার ও কীটনাশক এবং চারা গাছ বিতরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ধানের জমিতে ইউরিয়া সার প্রয়োগের ক্ষেত্রে ব্যবহৃত কৃষি যন্ত্রের উন্নয়নের গবেষণা প্রকল্পে বিশেষ সিএসআর এর আওতায় এনসিসি ব্যাংক অর্থায়ন করছে এবং ভবিষ্যতে অন্যান্য গবেষণা প্রকল্পেও সহযোগিতা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর