বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সাবেক এমপি সোলাইমান সেলিম আটক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ১২:৩৩ অপরাহ্ন

হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ও ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা থেকে তাকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হাসান।

তিনি বলেন, ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আমার থানায় কোনো মামলা নেই। তবে চকবাজার থানায় হত্যা মামলা রয়েছে। আমরা তাকে কিছুক্ষণের মধ্যে চকবাজার থানায় হস্তান্তর করব।

তাকে কোন জায়গা থেকে কখন আটক করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, সে বিষয়টি আমি জানি না। তবে গতকাল বুধবার মধ্যরাতে সিনিয়র অফিসাররা তাকে থানায় এসে দিয়ে গেছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর