বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলসহ ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ১:০৩ অপরাহ্ন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেলসহ সবুজ হোসেন (২৫) নামে এক ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার ফরিদপুর ঘোড়ামারা মাঠে এ ঘটনা ঘটে। 

নিহত সবুজ হোসেন একই উপজেলার বাদেমাজু গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। পেশায় তিনি একজন পুরনো মোটরসাইকেলের ব্যবসায়ী ছিলেন। তবে কী কারণে এবং কারা মোটরসাইকেলসহ সবুজকে পুড়িয়ে হত্যা করেছে তা জানা যায়নি। পুলিশের উপস্থিতিতে লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ডাউকি ইউনিয়নের বাদেমাজু গ্রামের সবুজ আহমেদ পুরনো মোটরসাইকেল কেনা-বেচা করতেন। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন সবুজ। এরপর থেকে পরিবারের লোকজন তার হদিস পাচ্ছিলেন না। বুধবার সকালে একই উপজেলার বেলগাছি ইউনিয়নের ঘোড়ামারা মাঠের একটি মেহগনি বাগানে মোটরসাইকেলসহ এক যুবকের পোড়া লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। সকাল সাড়ে ৯টার দিকে আলমডাঙ্গা থানা পুলিশ সেখানে উপস্থিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেল সবুজের পিঠের ওপর চাপা দেওয়া অবস্থায় ছিল। হয়তো এ অবস্থায় মোটরসাইকেলসহ আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। অথবা হত্যার পর মোটরসাইকেলসহ লাশে আগুন ধরিয়ে দেওয়া হয়ে থাকতে পারে বলে পুলিশের ধারণা। তবে নিহত সবুজের মুখের অংশ না পোড়ায় এলাকার লোকজন লাশটি সবুজের বলে শনাক্ত করে।

আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান জানান, আমরা লাশ উদ্ধারের ব্যবস্থা করছি। যারাই এ ঘটনা ঘটিয়েছে তাদের শনাক্তে পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর