শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ৫ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ১২:৪০ অপরাহ্ন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পুর্ব থানার বকুল মিয়া হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন কারাগার থেকে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. মাহমুদুর রহমান তার ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। এসময় আসামিপক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

এর আগে বুধবার রাতে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

মামলার সূত্রে জানা গেছে, ১৮ জুলাই রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী বকুল মিয়া। এসময় এলোপাতাড়ি গুলি তার মাথায় লাগে। পরে ১৯ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী মোছা. মনিকা আক্তার বাদী হয়ে

রাজধানীর উত্তরা পূর্ব থানায় হত্যা মামলা করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর