বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ফেনীর জেলা প্রশাসক শাহীনা আক্তারের বদলী, নতুন ডিসি সাইফুল ইসলাম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ১১:০০ অপরাহ্ন

বিভিন্ন অভিযোগে  জেলা প্রশাসক (ডিসি) মুছাম্মৎ শাহীনা আক্তারকে বদলি করা হয়েছে। একইসাথে নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মো. সাইফুল ইসলামকে নিয়োগ দেয়া হয়েছে। আজ শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়।
২০২৩ সালের ৭ জুলাই ফেনীর প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পান শাহীনা। তখন তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ-সচিব ছিলেন।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় ত্রাণ তৎপরতা ও সমন্বয়হীনতার কারণে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে না পেরে ব্যাপক সমালোচিত হন ২৭তম বিসিএস (প্রশাসন)-এর কর্মকর্তা শাাহীনা আক্তার। এর আগে ৪ আগস্ট মহিপালে গণহত্যায় ছাত্র-জনতা খুনের ঘটনায় তার নির্লিপ্ততাকে দায়ী করে আসছিলেন সাধারণ শিক্ষার্থীরা। এ নিয়ে তাকে অপসারণ ও বিচার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ কর্মসূচি হয়েছে। তাছাড়া ফেনী আলিয়া মাদরাসা, জহিরিয়া মসজিদ, শহর ব্যবসায়ী সমিতি, জেলা ক্রীড়া সংস্থা, সোনাগাজীর দারোগারহাট আল জামেয়াতুদ দ্বীনিয়া আলিম মাদরাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অচলাবস্থার সৃষ্টি হলেও পরিবর্তিত প্রেক্ষাপটে জেলা প্রশাসক হিসেবে কার্যকর কোনো উদ্যোগ নেননি শাহীনা আক্তার। এ নিয়েও তাকে নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে।
শাহীনা আক্তারের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায়। তাকে নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট পরিচালক হিসেবে প্রেষণে পদায়ন দেয়া হয়েছে।
এ দিকে, গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. তৌহিদ বিন হাসান সাক্ষরিত অপর আদেশে নতুন জেলা প্রশাসক হয়েছেন মো. সাইফুল ইসলাম। তিনি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব ছিলেন।
সাইফুল ইসলাম ফেনী জেলার ২৪তম জেলা প্রশাসক।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর