শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

খালেদা জিয়ার লন্ডনযাত্রা পিছিয়ে গেল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ১২:৩৯ পূর্বাহ্ন

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নিতে সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরও শুক্রবার লন্ডন গেলেন না।  যদিও বিএনপির পক্ষ থেকে আগে জানানো হয়েছিল ৮ নভেম্বর তিনি লন্ডন যাচ্ছেন।। তার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের সাতজন চিকিৎসকসহ অন্য সফরসঙ্গীদের ভিসা প্রক্রিয়াও প্রায় শেষ পর্যায়ে। 

বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, শুক্রবার (৮ নভেম্বর) খালেদা জিয়ার লন্ডনযাত্রার কথা থাকলেও তা কয়েক দিন পেছাতে পারে। এরই মধ্যে বিএনপি চেয়ারপারসনসহ সফরসঙ্গীরা যুক্তরাজ্যের ভিসা পেয়ে গেছেন।তবে এখনও যুক্তরাষ্ট্রের ভিসাপ্রক্রিয়া চলমান।

জানা গেছে, লং ডিসট্যান্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুল্যান্সে তাকে প্রথমে যুক্তরাজ্যের লন্ডনে নেওয়া হবে। সেখান থেকে তিনি চিকিত্সার জন্য যুক্তরাষ্ট্র কিংবা জার্মানি যেতে পারেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ঢাকা থেকে খালেদা জিয়া প্রথমে যুক্তরাজ্যের লন্ডনে যাবেন। সেখান থেকে পরে তাকে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী লিভার প্রতিস্থাপনের জন্য যুক্তরাষ্ট্র কিংবা জার্মানির কোনো মাল্টিডিসিপ্লিনারি হেলথ সেন্টারে নেওয়া হতে পারে।’

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. মোহাম্মদ আল মামুন বলেন, ‘বিএনপি চেয়ারপারসনকে সর্বোচ্চ উন্নত চিকিৎসা দিতে সব ধরনের প্রক্রিয়া চলছে। আশা করি, দ্রুত তাকে বিদেশ নেওয়া সম্ভব হবে।’

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর